এইমাত্র পাওয়া

শেখ হেলাল উদ্দীন কলেজের প্রশাসনিক ভবনের ৩য় তলার উদ্বোধন

ম‌ো: মোজাহ‌িদুর রহমান।।
বাগেরহাটের ফকিরহাটে সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংকের আর্থিক অনুদানে নির্মিত প্রশাসনিক ভবনের ৩তলার উদ্বোধন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

৭ জানুয়ারী বেলা ১১টায় শেখ হেলাল উদ্দীন ডিগ্রী কলেজ মিলনায়তনে উদ্বেধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাউথ বাংলা এগ্রিকালচার এ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এস এম আমজাদ হোসেন।

কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন কুমার দাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লখপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি এস এম আবুল হোসেন, শুভদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: শহিদুল ইসলাম ও বেতাগা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: ইউনুস আলী শেখ।

সহকারি অধ্যাপক মৃত্যুঞ্জয় কুমার দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক সিরাজুল ইসলাম, আলহাজ্ব মো: সিদ্দিক আলী, সহকারি অধ্যাপক হুসাইন সায়েদীন, প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম ওমর, প্রধান শিক্ষক খান জাহান আলী, কলেজ পরিচালনা পরিষদের সদস্য স. ম আব্দুর রব, ডা: গোলাম রব্বানী প্রমূখ।

এ সময় বিভিন্ন শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.