এইমাত্র পাওয়া

ভর্তি পরীক্ষায় বিভাগ পরিবর্তনের দাবিতে অবস্থান কর্মসূচি মঙ্গলবার

নিউজ ডেস্ক।।

গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান বিষয়ে পরীক্ষা গ্রহণের মাধ্যমে বিভাগ পরিবর্তন ও ‘ডি’ ইউনিট রাখার দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আগামী ১২ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টা থেকে এ কর্মসূচি শুরু হবে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিভাগ পরিবর্তনকারী শিক্ষার্থী ঐক্যের আহ্বায়ক মোহাম্মদ রাকিব বিষয়টি নিশ্চিত করেছেন।

রাকিব বলেন, গুচ্ছ পদ্ধতির পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত আসলে আমরাই প্রথম এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছি। দেশব্যাপী আমাদের এ আন্দোলন ছড়িয়ে পড়েছে। ঢাকা, রাজশাহী, রংপুর এবং পাবনাসহ প্রায় বেশকিছু জেলায় ভর্তিচ্ছুরা আমাদের দাবি নিয়ে বিক্ষোভ করেছেন। এর অংশ হিসাবে আগামী মঙ্গলবার ঢাকায় এ কর্মসূচি পালিত হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি হলো- আলাদা বিভাগ পরিবর্তন ইউনিট রাখতে হবে, মানবিকের সঙ্গে বিভাগ পরিবর্তন একই প্রশ্ন এবং নিজ বিভাগেই বিজ্ঞান বিভাগের সঙ্গে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান প্রশ্ন রেখে পরীক্ষা গ্রহণ করতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.