এইমাত্র পাওয়া

পিএসসির নতুন নির্দেশনা ৪৩ তম বিসিএসে

নিজস্ব প্রতিবেদক।।

৪৩ তম বিসিএসের আবেদন প্রক্রিয়া গতকাল বুধবার থেকে শুরু হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টা থেকে আবেদন গ্রহণ শুরু হয়। আবেদন চলবে ৩১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত। অনলাইনের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

সেই আবেদন প্রক্রিয়া কীভাবে হবে এর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এর আগে গত ৩০ নভেম্বর রাতে একসঙ্গে দুই বিসিএসের (৪২ ও ৪৩ তম) বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩ তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে।

এর মধ্যে প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, অডিটে ৩৫ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন, কাস্টমসে ১৪ জন ও সমবায়ে ১৯ জন নিয়োগ দেওয়া হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.