এইমাত্র পাওয়া

সব স্কুল-কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।। 

দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুল, কলেজ এবং স্কুল অ্যান্ড কলেজকে নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য নিয়মিত হালনাগাদ করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। একই সঙ্গে মাঠপর্যায়ের সব শিক্ষা অফিসকেও আগামী ৪ জুনের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়ন করে নির্ধারিত গুগল ফরমে তথ্য জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.