এইমাত্র পাওয়া

শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়লো ১৬ জানুয়ারি পর্যন্ত

সজল আহমেদ।।

করোনাভাইরাস মহামারির কারণে শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ে দেশের সব রকমের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শুক্রবার (১৮ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

দেশে ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বৃদ্ধি করা হয়। আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি চলমান রয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.