এইমাত্র পাওয়া

১২ জনকে নিয়োগ দিয়ে মাউশির আদেশ জারি

নিজস্ব প্রতিবেদক।।
অ্যাডহক ভিত্তিতে মেহেরপুরের গাংনী ডিগ্রি কলেজের ১২ জন কর্মচারীকে নিয়োগ দেয়া হয়েছে। কলেজটি ২০১৬ সালের ২৩ মে সরকারি করা হয়েছিলো।

‘জাতীয়করণকৃত কলেজ শিক্ষক ও অ-শিক্ষক কর্মচারী আত্মীকরণ বিধিমালা ২০০০’ এর বিধি-৪ এবং ৫ অনুযায়ী ১২ কর্মচারীকে কলেজ সরকারিকরণের তারিখ থেকে নিয়োগ দেয়া হয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্মচারীদের নিয়োগ দিয়ে আদেশ জারি করে নিয়োগপ্রাপ্ত ১২ কর্মচারীর তালিকা প্রকাশ করেছে। এছাড়া শারীরিক সুস্থতা ও প্রাক চরিত্র সম্পর্কে কর্তৃপক্ষের সন্তোষজনক রিপোর্টের ভিত্তিতে কর্মচারীদের চাকরি যথাযথ প্রক্রিয়ায় নিয়মিত করা হবে বলেও জানানো হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.