শেখ হাসিনা-নরেন্দ্র মোদির ভার্চ্যুয়াল সম্মেলন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক।।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাঝে বৃহস্পতিবার ভার্চ্যুয়াল সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বেলা সাড়ে ১১টায় এ বৈঠক শুরুর কথা রয়েছে বলে এক কর্মকর্তা জানিয়েছেন।

সময়ের পরীক্ষিত দুই বন্ধু দেশ ২০২১ সালে বড় কিছু অনুষ্ঠান যৌথভাবে পালন এবং কোভিড-১৯ পরবর্তী সময়ে সহযোগিতা আরও জোরদারের অপেক্ষায় রয়েছে। সম্মেলনের পর বাংলাদেশ ও ভারত নিজেদের মধ্যকার সহযোগিতার ক্ষেত্রগুলো প্রসারিত করে ঢাকা-দিল্লির ‘মজবুত ও ঐতিহাসিক’ সম্পর্ককে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার পথ খুঁজে বের করবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.