ফকিরহাটে বেতাগার ১৩ জন কৃতী সন্তানকে সংবর্ধনা প্রদান

ম‌ো: ম‌োজাহ‌িদুর রহমান।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদের একটি উদ্যোগ বেতাগা পাবলিক লাইব্রেরি আয়োজনে সম্প্রতি কর্মজীবনে প্রবেশ করা বেতাগা ইউনিয়নের মোট ১৩ জন কৃতী সন্তানকে কৃতী সংবর্ধনা ২০২০ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বেতাগা পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সভাপতি ও বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ তানভীর রহমান।

বেতাগা পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সাধারন সম্পাদক নাজমূল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট সরকারি ফজিলাতুন্নেচ্ছা মুজিব ডিগ্রি মাহাবিদ্যালয়ের অধ্যক্ষ ও বিশিষ্ট কলামিষ্ট অমিত রায় চৌধুরী, খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান স্কুলের প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ, বাগেরহাট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুর রাজ্জাক শেখ,শেখ হেলাল উদ্দীন কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ প্রমুখ।

এছাড়া বেতাগা ইউনিয়ন উচ্চ সহায়তা ও সম্প্রসারণ প্রকল্পের আহবায়ক নজরুল ইসলাম, বেতাগা ইউনিয়ন বৃত্তি বাছাই কমিটির সদস্য সচিব দাশ শিশির,বেতাগা পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সাধারন সম্পাদক কোষাধ‌্যক্ষ আনন্দ দাশ সহ বেতাগা পাবলিক লাইব্রেরি পরিচালনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.