নিজস্ব প্রতিবেদক।।
চাকরির মেয়াদ শেষে অবসরে যাচ্ছেন জনপ্রশাসনে ছয় অতিরিক্ত সচিব। অবসর গ্রহণের সুবিধার্থে তাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। এর আগে তারা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সংযুক্তি ছিলেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।
প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, অতিরিক্ত সচিব সালাহউদ্দিন মাহমুদকে শিল্প মন্ত্রণালয়ে, স্বাস্থ্য সেবা বিভাগে পদায়ন করা হয়েছে অতিরিক্ত সচিব বেগম পারভীন আখতারকে।
এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. আব্দুল মান্নান ইলিয়াস, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) অতিরিক্ত সচিব বেগম ফিরোজা বেগম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব ড. মোয়াজ্জেম হোসেন এবং শিল্প মন্ত্রণালয়ে বেগম ফৌজিয়া নাহার ইসলামকে পদায়ন করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
