নিজস্ব প্রতিবেদক।।
বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজের ছুটি বাড়ানো হতে পারে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
মন্ত্রণালয় থেকে পাওয়া খবরে জানা গেছে, নতুন করে আরও এক মাস ছুটি বাড়তে পারে।
এ বিষয়ে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) শিক্ষা উপমন্ত্রী বলেন, ‘নতুন করে ছুটি বাড়ানো হবে কিনা, শিক্ষা মন্ত্রণালয় গঠিত কারিগরি কমিটির পরামর্শের ভিত্তিতে সেই সিদ্ধান্ত নেওয়া হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকলে নতুন করে আরও ছুটি বাড়ানো হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে শিক্ষা প্রতিষ্ঠান সীমিত আকারে খুলে দেওয়া হবে। ১৯ ডিসেম্বরের আগে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
তিনি আরও বলেন ‘দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ থাকার পর বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রস্তুতি শুরু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে এই প্রস্তুতি শুরু করা হয়েছে। করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
