এইমাত্র পাওয়া

নাটোরে শিক্ষার মানোন্নয়নে এনটিআরসিএ এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা

মোঃ মাহমুদুল হাসান (মুক্তা), নাটোরঃ

নাটোরে শিক্ষার মান উন্নয়নে এনটিআরসিএ এর ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৪ নভেম্বর বুধবার সকাল এগারোটার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ পিএএ এর সভাপতিত্ব মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনটিআরসিএ পরিচালক (শিক্ষাতত্ব ও শিক্ষামান) তাহসিনুর রহমান।

জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের যৌথ আয়োজনে এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম রমজান, জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

এই মতবিনিময় সভায় এনটিআরসিএ এর গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন প্রধান অতিথি তাহসিনুর রহমান। সেই সঙ্গে তিনি এনটিআরসিএ কে তথ্য দিয়ে যথাযথভাবে শিক্ষক নিয়োগে সহযোগিতা করা আহ্বান জানান।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.