মোঃ মোজাহিদুর রহমান:
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠকের স্বামী অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুন কুমার রায়ের গলা কাটা তার নিজ ঘর থেকে উদ্ধার করেছে নড়াইল পুলিশ।
শুক্রবার রাত আনুমানিক ৮ টার সময় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের বেনাহাটি গ্রামে নিজ বাড়ির তালাবদ্ধ ঘরের দরজা ভেঙ্গে অরুন কুমার রায়ের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।অবসরপ্রাপ্ত অধ্যাপক অরুন কুমার রায় এ বাড়িতে একাই বাস করতেন বলে স্থানীয়রা জানিয়েছে। তবে কখন বা কি কারনে এ হত্যাকান্ড ঘটেছে তা নিশ্চিত করে না জানাতে পারলেও নড়াইল কোতয়ালী থানার ওসি জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ৮ টা থেকে শুক্রবার রাত ৮ টার মধ্যে কোন এক সময়ে দূর্বৃত্তরা এ হত্যাকান্ড ঘটিয়ে লাশ ঘরের মেঝেতে ফেলে বাইরে থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ-পরিচালক নিভা রানী পাঠকের স্বামী অরুন কুমার রায়কে দিনভর খুঁজে না পেয়ে সন্ধ্যা ৭টার পর নড়াইল কোতয়ালী থানা পুলিশকে জানায় স্থানীয়রা। শুক্রবার রাত আনুমানিক ৮ টার পুলিশ এসে বন্ধ ঘরের দরজা ভেঙ্গে ঘরের মেঝে থেকে অনুর কুমার রায় এর গলা কাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে নড়াইল সদর সার্কেলের এ এস পি শেখ ইমরান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘এই মুহূর্তে হত্যাকান্ডের ব্যাপারে কিছু বলতে পারছিনা। তদন্ত সাপেক্ষে বলা যাবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
