মোঃ মোজাহিদুর রহমান:
দেশ বিদেশ যেথায় সেটি তার দেশ। নিজ ঠিকানা। নিজের মত করে ভালবাসতে চেষ্টা করেন সেখানকার মানুষকে। মানবতা মানবিকতার এটিই বড় পরিচয়।
একটি পরিবার একটি সমাজ দেশ রাষ্ট্রের কল্যানে মানুষের সেবা করাই ব্রত।এ কারনেই পর্যটন পেশার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে উন্নয়ন মুলক কার্যক্রম প্রতিবন্ধিদের নিয়ে কাজ করা বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করার প্রবল বাসনা মনের মধ্যে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়।তাই দ্রুতই ছুটে চলেন দেশের এক প্রান্ত থেকে অপরপ্রান্তের টেকনাফ থেকে তেতুলিয়া।
কচুয়া উপজেলার খলিশাখালিতে এক মত বিনিময় সভায় এমনটা বলেছিলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক খুবই কনিষ্ঠ হিসেবে এওয়ার্ড প্রাপ্ত। ট্যুরিজম বেজ অর্গানাইজেশন জোয়ার”এর নির্বাহী পরিচালক আব্দুর রহমান আকাশ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত উপ সচিব স্বপন কুমার মন্ডল, সাংবাদিক বিশিষ্ট কলামিস্ট আজাদ রুহুল আমিন, প্রাক্তন প্রধান শিক্ষক অধীর কুমার হালদার, প্রধান শিক্ষক বদিউজ্জামান,শিক্ষক সমীর চক্রবর্তী, শিক্ষক আশিষ কুমার বিশ্বাস,শিক্ষক নিরঞ্জন মজুমদার,সাংবাদিক উজ্জ্বল কুমার দাস প্রমুখ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
