এইমাত্র পাওয়া

পাবনার চাটমোহরে শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 জেলা প্রতিনিধি, পাবনা।।
পাবনার চাটমোহরে স্টুডেন্টস থিয়েটার আর্ট’র আয়োজন বৃহস্পতিবার শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। করোনাকালীন সময়ে গত এপ্রিল মাসে স্টুডেন্টস থিয়েটার আর্ট এর পক্ষ থেকে শিক্ষার্থীদের জন্য ‘এসটিএ পাঠশালা’ নামে চাটমোহরে প্রথম অনলাইন ক্লাসের আয়োজন করে।

চাটমোহর ডিএ জয়েন উদ্দিন স্কুলের ডাঃ শহীদুল্লাহ মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস থিয়েটার আর্ট’র সভাপতি মাহদী ইয়ানুর মিথেল। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আ.হামিদ মাস্টার। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার মেয়র মির্জা রেজাউল করিম দুলাল,শিক্ষক অলোক কুন্ডু,শিক্ষক বিজয় ভৌমিক।

৪ মাসব্যাপী কার্যক্রমে শিক্ষার্থীদেন লাইভ ক্লাস,নেট শেয়ারিং,টেক্সট ম্যাসেজিং ও রেকর্ডেড ক্লাস পরিচালনা করা হয়। অনলাইনের মাধ্যমে প্রণীত সিলেবাসে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচীর সমাপনী উপলক্ষে শিক্ষক সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।

আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের বড়াল সম্পাদক হেলালুর রহমান জুয়েল,ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন,স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ এম এ মতিন,অধ্যাপক সৌমিত্র কর্মকার সিল্টু,বায়েজিদ বোস্তামি,অভিভাবক হোসনেয়ারা হাসি প্রমূখ।

অনুষ্ঠানে ৮ম ও ১০ শ্রেণীর সেরা শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা ছাড়াও ১২ জন শিক্ষককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.