এইমাত্র পাওয়া

মেহেরপুরে সাংবাদিকদের তিন দিনের বুনিয়াদি প্রশিক্ষন শুরু

রফিকুল আলম বকুল, মেহেরপুর প্রতিনিধি।।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ ( পিআইবি)  এর আয়োজনে আজ শুক্রবার সকালে  উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য বুনিয়াদি প্রশিক্ষন শুরু হয়েছে জেলা পরিষদ সম্মেলন কক্ষে । মেহেরপুর সদর,  গাংনী ও মুজিবনগর উপজেলার ৩০ জন  সাংবাদিককে  নিয়ে  এ প্রশিক্ষন কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বজ্তব্য রাখেন  মেহেরপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও মেহেরপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী গোলাম রসুন । অনুষ্ঠানে‌ উপস্থিত থেকে বক্তব্য রাখেন  মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুক হক মন্টু, সাধারন সম্পাদক আলামিন হোসেন,  প্রশিক্ষক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। গনযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার পান্ডে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ইন্সটিঊট এর ট্রেইনার পারভিন এস রাব্বি। অনুষ্ঠানে  মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি,গাংনী প্রেসক্লাবের সাধারন সম্পাদক, মুজিবনগর প্রেসক্কাবের সাধারন সম্পাদক সহ  জেলার তিন উপজেলার ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন ।  প্রধান অতিথির বক্তব্যে হাজী গোলাম রসুল বলেন, মেহেরপুর জেলাতে  সাংবাদিকদের জন্য প্রশিক্ষন কার্যক্রম শুরু করার জন্য তিনি পিআইবি কে ধন্যবাদ ।
এছাড়া সাংবাদিকদের এই প্রশিক্ষন থেকে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগানোর উপর গুরুত্ব দেন এবং সবাইকে মনোযোগ সহকারে প্রশিক্ষন এ অংশগ্রহনের আহবান জানান ।

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.