করোনা ভাইরাস মহামারীর জেরে মাস্ক এখন মানুষের দৈনন্দিন ব্যবহার্য জিনিসে পরিণত হয়েছে। প্রায় প্রতিটি দেশের সরকারই নাগরিকদের মাস্ক ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করছে। কিন্তু তাই বলে পশু-পাখিরাও মাস্ক পরবে তা তো হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে সম্প্রতি এমনটা একটি ছবিই ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায় কোনো এক পুকুর বা ডোবার কাছে একটি পাখি ঠোঁটে করে নীল রঙের একটি মাস্ক নিয়ে হাঁটছে।
আসল বিষয়টি হলো অসচেতন কোনো মানুষ হয়তো মাস্কটি ব্যবহারের পর যত্রতত্র ফেলেছিলেন। যা কোনোভাবে চলে গেছে জলে। আর সেখান থেকেই পাখিটি মাস্ক পেয়েছে। প্রথম বিশেষ এই ছবিটি শেয়ার করেছিলেন সুশান্ত নন্দ নামে ভারতের এক আইপিএস অফিসার।
নিজের টুইটার অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করে তিনি লেখেন, যে মাস্কটি মানুষের মুখ ঢেকে রাখে, সেটাই এবার তার আসল মুখটি প্রকাশ্যে আনল। অর্থাৎ প্রাণীদের তুলনায় মানুষ যে পরিবেশ সম্পর্কে অনেক কম সচেতন, সে ব্যাপারটিই বোঝান তিনি। খবর সংবাদ প্রতিদিন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
