আজ ২৪ অক্টোবর জাতিসংঘ দিবস। বিশ্বের স্বাধীন ও সার্বভৌম সকল রাষ্ট্রে দিবসটি উদযাপিত হয়ে থাকে। ১৯৪৮ সালে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে দিবসটি পালনের জন্য নির্দিষ্ট করা হয়। দিবসটির মাধ্যমে বিশ্ববাসীর কাছে জাতিসংঘের লক্ষ্য ও উদ্দেশ্যকে তুলে ধরা হয়।
সচরাচরভাবে জাতিসংঘ দিবসে বিভিন্ন ধরনের সভা-সমাবেশ, আলোচনা-অনুষ্ঠান ও প্রদর্শনীর আয়োজন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা কালানুক্রমে জাতিসংঘ দিবস উপলক্ষে ভাষণ দিয়ে আসছেন। জাতিসংঘ দিবসের পাশাপাশি একই দিনে বিশ্ব উন্নয়ন তথ্য দিবস পালন করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
