জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ৪৩০জন প্রান্তিক ও অসহায় কৃষকের মাঝে বিনামূল্যে ১৩ প্রজাতির শাক ও সবজির বীজ বিতরণ ও একটি বাড়ি একটি খামার প্রকল্পে সহজ শর্তে ঋন প্রদান হিসাবে ২৬ জনকে চার লাখ ৯০ হাজার টাকার চেক বিতরণ করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে বীজ ও ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক জুয়েল, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন বলেন, খরিপ-২ মৌসুমে ৪৩০ জন প্রান্তিক কৃষকের মাঝে শাক ও সবজির বীজ বিতরণ করা হয়েছে। এতে প্রতি কৃষককে লাল শাক ৫০ গ্রাম, ডাটা শাক ৫০ গ্রাম, কলমি শাক ৫০ গ্রাম, পুই শাক ৫০ গ্রাম, পালং শাক ১০০ গ্রাম, মুলা ১০০ গ্রাম, শষা ৩ গ্রাম, লাউ ৫ গ্রাম, মিষ্টি কুমড়া ৫ গ্রাম, করলা ১০ গ্রাম, মরিচ ২ গ্রাম, বরবটি ১০ গ্রাম এবং শিমের বীজ ৫০ গ্রাম প্রদান করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
