এইমাত্র পাওয়া

বাংলাদেশে প্রণব মুখার্জিকে শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে

নিউজ ডেস্ক।।

বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশে বুধবার এক দিনের রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে। জাতীয় সংসদ ভবন, সচিবালয়, সুপ্রিম কোর্টসহ বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। এছাড়া সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। সংশ্লিষ্ট ধর্মীয় প্রতিষ্ঠানেও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.