সংগীত একক ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইংরেজি গান নিয়ে হাজির হচ্ছেন ব্যান্ডদল ওয়ারফেজ’র ভোকালিস্ট পলাশ নূর।
নতুন এ গানের শিরোনাম ‘কালার্স অব লাইফ’।
গাওয়ার পাশাপাশি কথা, সুর ও সংগীত করেছেন পলাশ নূর নিজেই।
নতুন এই গান প্রসঙ্গে তিনি বাংলানিউজকে বলেন, ‘গান তৈরির যাবতীয় কাজ আমারই করা। শৈশবের স্মৃতি নিয়ে গানটি করেছি। শৈশবের স্মৃতি সবার মতো আমাকেও আবেগ আপ্লুত করে। জীবনের নানাবিধ জটিলতায় কেন জানি বারবার ফিরে যেতে ইচ্ছে করে, শৈশবের সেই নির্মল আনন্দে। সেই অনুভুতি নিয়েই গানটি তৈরি করা। ’
গানটি কবে প্রকাশ করছেন সেটি চূড়ান্ত না হলেও খুব বেশি বিলম্ব হবে না বলে জানিয়েছেন পলাশ নূর। আর এটি প্রকাশ করবেন তার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
এর আগে ‘ডিসটেন্ট লাভ’ শিরোনামে তার প্রথম ইংরেজি গান প্রকাশ করেছিলেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
