নিজস্ব প্রতিনিধি।।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) ‘নৌ অধীক্ষক’ পদে জনবল নিয়োগ দেয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৭ সেপ্টেম্বর, ২০২০ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম : বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি)। পদের নাম : নৌ অধীক্ষক। পদসংখ্যা : ০১ জন। শিক্ষাগত যোগ্যতা : মাস্টার মেরিনার (এফজি)/মেট সার্টিফিকেট অব কম্পিটেন্সি (এফজি)/নৌ বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা। অভিজ্ঞতা : ০৩-১০ বছর। বেতন : ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা। চাকরির ধরন : স্থায়ী। প্রার্থীর ধরন : নারী-পুরুষ। বয়স : ১৮ আগস্ট ২০২০ তারিখে ৩০-৪৫ বছর।
আবেদনপত্র সংগ্রহ করবেন যেভাবে : প্রতিষ্ঠানের ওয়েবসাইট www.biwtc.gov.bd থেকে আবেদনপত্র সংগ্রহ করতে পারবেন। আবেদনের ঠিকানা : চীফ পার্সোনেল ম্যানেজার ও কমিটির সদস্য সচিব, বিআইডব্লিউটিসি, ২৪ কাজী নজরুল ইসলাম এভিনিউ, বাংলামটর, ঢাকা-১০০০।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
