এইমাত্র পাওয়া

যে রেকর্ডে সাকিবের ওপরে কোহলি, নিচে টেন্ডুলকার

নিজস্ব প্রতিনিধি।।

ইতোমধ্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। রেকর্ড-অর্জনে অনেক কিংবদন্তী ক্রিকেটারকেও পেছনে ফেলেছেন সাকিব আল হাসান। নিষেধাজ্ঞার কারণে বর্তমানে মাঠের বাইরে থাকা সাকিব যেন বাইশ গজে নামেনই রেকর্ড গড়তে, রেকর্ড ভাঙতে।

১৪ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন। ব্যাটে-বলে সমান পারফর্ম করে দলের বাকি ক্রিকেটারদের পেছনে ফেলেছেন। দেশের গণ্ডি পেড়িয়ে বিদেশি ক্রিকেটারদেরও পেছনে ফেলেছেন। তারই ধারাবাহিকতায় অনন্য এক অর্জনে পেছনে ফেলেছেন ভারতের কিংবদন্তী শচীন টেন্ডুলকারকেও। এমনকি অনন্য এই অর্জনে শুধু কোহলিই রয়েছেন সাকিবের উপরে।

এ পর্যন্ত সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে সাকিব ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ১৩বার। বাঁহাতি এ অলরাউন্ডার এখন পর্যন্ত আন্তর্জাতিক সিরিজ খেলেছেন ১২০টি। প্রতি ৯.৩ সিরিজে একবার করে এ পুরস্কারটি নিজের করে নিয়েছেন সাকিব।

এই রেকর্ডে সাকিবের উপরে থাকা বিরাট কোহলি এখন পর্যন্ত আন্তর্জাতিক সিরিজ খেলেছেন ১২২টি। ভারতীয় অধিনায়ক সিরিজ সেরার পুরস্কার পেয়েছেন ১৬বার। প্রতি ৭.৬ সিরিজে একবার সেরা হয়েছেন তিনি। অন্যদিকে টেন্ডুলকার তার ২৪ বছরের ক্যারিয়ারে মোট সিরিজ খেলেছেন ১৮২টি। শচীন সিরিজ সেরার পুরস্কার জিতেছেন ১৯বার। প্রতিবার সিরিজ সেরা হতে গড়ে ৯.৬টি সিরিজ খেলছেন টেন্ডুলকার।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.