নিউজ ডেস্ক।।
আজ ১৫ আগস্ট। জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের ৪৫তম বার্ষিকীতে ধানমণ্ডি ও বনানীতে পুষ্পস্তবক অর্পণ করেছেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতীয় শোক দিবসের সকালে প্রথমে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। পরে দলীয় সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে আবার ফুল দেন শেখ হাসিনা। এ সময় তারেসঙ্গে কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও ছিলেন।
এসময় বঙ্গবন্ধুর প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাকে রাষ্ট্রীয় সালাম জানায়। বিউগলে বেজে ওঠে করুণ সুর।
পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সেখান থেকে বনানী কবরস্থানে যান প্রধানমন্ত্রী। বনানীতে রয়েছে তার মা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, ভাই শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলসহ ১৫ আগস্টের শহীদদের কবর। সেখানেও দলীয় নেতাকর্মীদের নিয়ে শহীদদের কবরে শ্রদ্ধা জ্ঞাপন করেন শেখ হাসিনা। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তাদের আত্মার শান্তি কামনা করা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
