এইমাত্র পাওয়া

আড়াইহাজারে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ।

আড়াইহাজারে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কাজী ওয়াজ উদ্দিন, সহকারী কমিশনার ভুমি মো: উজ্জল হোসেন, আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাইদ মল্লিক, উপজেলা প্রকৌশলী নাসির উদ্দিন, প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ আবু কাউছার ও গোপালদী পল্লী বিদ্যুতের ডিজিএম শাহাদৎ হোসেন প্রমুখ। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এদিকে, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তরুণ লীগ সহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.