নিউজ ডেস্ক।।
দীর্ঘ প্রতীক্ষার পর করোনা পরবর্তী সময়ে মাঠে ফিরলো ক্রিকেট। ভয়াল থাবা করোনার কারণে ১১৭ দিনের মাথায় লাইভ ক্রিকেট ম্যাচ দেখলো ক্রিকেট বিশ্ব। তাইতো করোনা পরবর্তী সময়ে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজের এই সিরিজ ঘিরে সবার আগ্রহটা ছিলো একটু বেশিই।
সেই অপেক্ষার অবসান ঘটাতে ইংল্যান্ডের সাউদাম্পটনের এজেস বোলে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় টস হওয়ার কথা থাকলেও বৃষ্টির বাধায় সেটা হয় সাতটার দিকে। প্রথম ম্যাচে সাউদাম্পটনে সেই টস জিতেছে স্বাগতিক ইংল্যান্ডের নতুন অধিনায়ক বেন স্টোকস। টস জিতে ব্যাটিং নিয়েছেন ইংলিশদের নয়া অধিনায়ক। এই ম্যাচ দিয়ে অধিনায়ক ক্যারিয়ারের যাত্রা শুরু করছেন বেন স্টোকস। যদিও নিয়মিত অধিনায়ক জো রুটের ছুটিতে থাকায় দায়িত্ব পেয়েছেন স্টোকস।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
