এইমাত্র পাওয়া

সোনারগাঁয়ে নন-এমপিও শিক্ষক কর্মচারীদের প্রণোদনার চেক বিতরণ

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

করোনার প্রভাবে অসহায় জীবন যাপন করা নন-এমপিও শিক্ষক কর্মচারীদের প্রণোদনা দিচ্ছেন সরকার। এর ধারাবাহিকতায় সোনারগাঁয়ে ৩৫৩ জন নন-এমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে প্রণোদনার চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুল ইসলাম।

বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম প্রধান, সহকারী শিক্ষা অফিসার মোস্তফা কামাল, একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, সোনারগাঁ মাধ্যমিক শিক্ষক সমিতি সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমূখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.