এক সপ্তাহের মাথায় মেহেরপুরের ডিসি বদল

নিউজ ডেস্ক ।।

এক সপ্তাহের মাথায় মেহেরপুরে নিয়োগ পাওয়া জেলা প্রশাসককে (ডিসি) নিয়ে বিতর্ক ওঠায় তাকে সরিয়ে নতুন একজনকে ওই পদে নিয়োগ দিয়েছে সরকার।

মেহেরপুরের ডিসি হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরীকে দেওয়া নিয়োগ আদেশ বাতিল করে বৃহস্পতিবার (০২ জুলাই) আদেশ জারি করা হয়।

কৃষিমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ মুনসুর আলম খানকে মেহেরপুরের ডিসি নিয়োগ দিয়ে এদিন আরেক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

মেহেরপুরসহ নয় জেলায় ডিসি নিয়োগ দিয়ে গত ২৫ জুন আদেশ জারি করে সরকার।

শহিদুল ইসলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্র থাকাকালে ছাত্রদলের রাজনীতি করতেন বলে ডিসি নিয়োগের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় আসে।

নতুন ডিসি হিসেবে নিয়োগ পাওয়া শহিদুল ওই পদে যোগদান করেননি।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.

Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading