মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
আড়াইহাজার উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি ও হাজী বেলায়েত হোসেন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক “সাখওয়াত হোসেন বুলবুল” দীর্ঘদিন COVID-19(করোনা ভাইরাস) এ ভুগে মহান আল্লাহর অশেষ রহমত ও অসংখ্য সূধিজনের দোয়ায় মঙ্গলবার করোনা ভাইরাস থেকে মুক্ত হয়েছেন।করোনায়া জয়ী হওয়ায় উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীরা তাকে আন্তরিক অভিনন্দন জানান।
শাখাওয়াত হোসেন বুলবুল জানান, তার করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য যারা দোয়া করেছেন, সাহস দিয়েছেন, খোঁজ-খবর নিয়েছেন এবং সর্বোপরি চিকিৎসায় সহযোগিতা করেছেন সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ সায়মা ইসলাম ইভা, মেয়র জনাব সুন্দর আলীসহ সকলকে তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
প্রসঙ্গত, শাখাওয়াত হোসেন বুলবুল কলেজ শিক্ষকদের নেতৃত্ব দিলেও গোটা আড়াইহাজার উপজেলার সকল শ্রেনীর মানুষের কাছে প্রিয়। তিনি সাপ্তাহিক আমাদের আড়াইহাজার পত্রিকার একজন হিতাকাঙ্গী। ওনার সুস্থ্যতার জন্য আমাদের আড়াইহাজার পক্ষ থেকে তাকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করা হয়েছে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
