নিউজ ডেস্ক।।
প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের বেতন কাঠামো জানতে চেয়েছে হাইকোর্ট।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে সারাদেশে এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাসিক বেতন আদায় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনা চেয়ে আনা রিট শুনানিতে এ তথ্য জানতে চায় আজ হাইকোর্ট।
বিচারপতি এম, ইনায়েতুর রহিমের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চে আজ বুধবার এ রিটের ওপর শুনানি হয়। রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো.সাইফুর রহমান। ওই শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শিক্ষার্থীর অভিভাবক রিটটি দায়ের করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
