শিক্ষাবার্তা ডেস্ক :
বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সংগ্রামী যুগ্ম মহাসচিব, শিক্ষকদের অধিকার আদায়ের আন্দোলনে পরিচিত মুখ, ভোলার পশ্চিম বাপ্তা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, ভোলা মেডিকেল সায়েন্স এন্ড টেকনোলজির পরিচালক, ভোলা জেলা স্কাউট লীডার ও ভোলা নিউজ.কম এর প্রধান সম্পাদক জনাব মোঃ রফিকুল ইসলাম মঙ্গলবার রাত ৩.১ মিনিটে মৃত্যুবরণ করেছেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারি ফোরাম (বামাশিকফো) এর আহবায়ক উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী।
বিবৃতি তিনি বলেন, তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও শিক্ষক নেতাকে হারালো। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও জান্নাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
