নিউজ ডেস্ক।।
প্রকৃতির বৈরী পরিস্থিতি উপেক্ষা করে পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ২৫ ও ২৬ নম্বর খুঁটির উপর বসেছে ৩১ তম স্প্যান।বুধবার বিকেল ৩টা ৪০ মিনিটের দিকে ক্রেনবাহী ভাসমান জাহাজ ‘তিয়ান-ই’ ক্রেনের সাহায্যে স্প্যানটির পাজরে আটকিয়ে খুঁটির ওপর বসিয়ে দেয়। এরপরই পদ্মা সেতুর মূল অবয়ব দৃশ্যমান হয়ে ওঠে ৪ হাজার ৬৫০ মিটার।
পদ্মা সেতুর (মূল সেতু) নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের জানান, এ স্প্যানটি বসানোর পর জাজিরা প্রান্তে খুঁটির ওপর সব স্প্যান বসানো শেষ হলো। এখন শুধু মাওয়া প্রান্তে থাকা ৯টি খুঁটির ওপর ১০টি স্প্যান স্থাপনের কাজ শেষ হলেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুর শতভাগ কাজ শেষ হবে।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
