অনলাইন ডেস্ক।
করোনার ছোবলে বাংলাদেশে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের জীবন বিপন্ন হতে পারে মর্মে বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থীদের বাংলাদেশ থেকে জরুরি ভিত্তিতে ফিরিয়ে নিচ্ছেন সংশ্লিষ্ট দেশসমূহ।
ইতিমধ্যে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অবস্থানরত বিদেশি শিক্ষার্থীদের ফেরত নিয়েছেন বিভিন্ন দেশ।
তারই ধারাবাহিকতায় শনিবার সকাল সাড়ে ৮ টায় চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বিশেষ ফ্লাইটে বাংলাদেশ ত্যাগ করেন চট্টগ্রামস্থ আন্তর্জাতিক মান সম্পন্ন বিদ্যাপীঠ ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন’ এর ১১০ জন আফগান শিক্ষার্থী।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
