নিউজ ডেস্ক।।
ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রবীণ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন তার ছেলে তানভির শাকিল জয়। শনিবার (৬ জুন) তিনি সাংবাদিকদের তিনি এই তথ্য জানান। এ সময় তার বাবার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।
গণমাধ্যমকর্মীদের শাকিল বলেন, বর্তমানে মোহাম্মদ নাসিমকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের আইসিইউতে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ৭২ ঘণ্টা পর চিকিৎসকরা পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলেও জানান তিনি।
এর আগে গত শুক্রবার স্ট্রোক হয় সাবেক স্বাস্থ্যমন্ত্রীর। সাথে সাথেই তার শরীরে একটি অস্ত্রোপচার চালান চিকিৎসকরা। অস্ত্রোপচার সফল হয়েছে বলেও জানান তারা। অস্ত্রোপচারের পর নাসিমকে ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
