নিউজ ডেস্ক।।
বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২৫ শতাংশের বেশি কর্মকর্তা অফিস করতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। করোনার সংক্রমণ থেকে কর্মকর্তাদের রক্ষা করতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
আজকের মধ্যেই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী প্রথম ধরা পড়ে। পরিস্থিতি ক্রম অবনতির দিকে যেতে থাকলে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার।
এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী টানা ৬৬ দিনের ছুটি গত শনিবার (৩০ মে) শেষ হয়।
বিভিন্ন শর্তপালন ও নির্দেশনা মানা সাপেক্ষে গতকাল রোববার থেকে আগামী ১৫ জুন পর্যন্ত অফিস খুলে দিয়েছে সরকার।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
