মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার কলাগাছিয়া উচ বিদ্যালয় থেকে এবার এস এস সি পরীক্ষা দিয়ে শামীমা সিরাজ শাম্মী জি পি এ ৫ পেয়েছে।
সে বরাবরই একজন মেধাবী ছাত্রী। পিইসি এবং জেএসসি পরীক্ষাতেও সে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিল।
অত্যন্ত মেধাবী শাম্মী আড়াইহাজারে অবস্থিত সেন্ট্রাল হসপিটাল এন্ড ডায়াগনষ্ট্রিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর মোঃ সিরাজুল ইসলাম সিরাজ এবং সদ্য প্রয়াত নাসিমা বেগম এর প্রথমা কন্যা এবং যায়যায়দিন পত্রিকার আড়াইহাজার প্রতিনিধি রফিকুল ইসলাম রানা-এর আপন ভাতিজি। প্রসঙ্গত, মাতৃ বিয়োগের শোকাবহ অবস্থায় পরীক্ষা দিয়েও শাম্মীর এ ফলাফল প্রাপ্তিতে তার পরিবার বর্গ দারুণ খুশি।
তার ভাল ফলাফলের কৃতিত্ব তার বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা আক্তারসহ সকল শিক্ষকের।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
