এইমাত্র পাওয়া

সুস্থ অবস্থায় মাস্ক পরার দরকার নেই : বিশ্বস্বাস্থ্য সংস্থা

নিউজ ডেস্ক।।

সুস্থ অবস্থায় একজন ব্যক্তির মাস্ক পরার দরকার নেই। কেবল করোনা রোগী এবং যারা তাদের সংস্পর্শে রয়েছেন, তাদের মাস্ক ব্যবহার করতে হবে বলে জানিয়েছে বিশ্বস্বাস্থ্য সংস্থা।প্রাণঘাতী করোনা সংক্রমণ ঠেকানোর একটি জনপ্রিয় ব্যবস্থা হচ্ছে মাস্ক ব্যবহার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে মাস্ক পরায় নিরুৎসাহিত করা হচ্ছে। খবর ফক্স নিউজের

সংস্থাটির জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ড. এপ্রিল বলার সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত একটি ভিডিওতে বলেন, আপনার যদি জ্বর, কাশি, সর্দি না থাকে তাহলে আপনার মাস্ক পরার দরকার নেই। মাস্ক শুধু স্বাস্থ্য কর্মীরা পরবে। এছাড়া যারা করোনা রোগীর দেখাশোনা করছেন অথবা যাদের জ্বর এবং কাশি রয়েছে তারা পরবেন। ওই ভিডিও বার্তায় ড. এপ্রিল বলার আরো বলেন, মাস্ক মানুষের মধ্যে একটি মিথ্যা সুরক্ষা বোধ তৈরি করছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.