এইমাত্র পাওয়া

এসএসসি ফল জানতে পরীক্ষার্থীর মোবাইলে নিবন্ধনের সময় বাড়ল

নিউজ ডেস্ক।।

করোনাভাইরাসের কারণে অশ্চিয়তার মুখে পড়া এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী রোববার প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন।

আর পরীক্ষার্থীদের মধ্যে যারা প্রাক-নিবন্ধন করেছে ফল প্রকাশের দিন তাদের দেওয়া নির্ধারিত মোবাইল নম্বরে আগে আগেই খুদে বার্তা পাঠিয়ে ফল জানিয়ে দেওয়া হবে। এখন পর্যন্ত সোয়া ১১ লাখেরও বেশি পরীক্ষার্থী প্রাক নিবন্ধন করেছে। এদিকে ফল জানতে মোবাইলে প্রাক–নিবন্ধন কার্যক্রমের সময় আগামীকাল শনিবার বেলা দুইটা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.