এইমাত্র পাওয়া

আড়াইহাজারে করোনা যুদ্ধে বিরতিহীনভাবে লড়াই করে যাচ্ছেন ডাঃ সায়মা আফরোজ ইভা

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

আড়াইহাজার উপজেলা জুড়েই চলছে করোনা প্রতিরোধ যুদ্ধ। এই যুদ্ধের অগ্রভাগে নেতৃত্ব দিচ্ছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়মা আফরোজ ইভা। জীবনের সবোর্চ্চ ঝুঁকি জেনেও যাচ্ছেন প্রতিটি করোনা রোগীর বাড়িতে। এই পর্যন্ত এই উপজেলায় ৪ জন করোনা রোগী সনাক্ত করা হয়েছে। রোববার তিনি দড়িবিশনন্দী করোনা আক্রান্ত কবিরের বাড়ি যান। সেখানে গিয়ে তিনি সকলকে সতর্ক এবং রোগীর চিকিৎসা, পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইন নিশ্চিত এর বিষয়ে কথা বলেন। যেখানে করোনা রোগীর বাড়ির আশে-পাশে কেউ যাচ্ছেন না। সেখানে তিনি লোকদের ঘরে রাখতে আহ্বান করতে ছুটেঁ যান। জীবন বাজি রেখে করোনার বিরুদ্ধে কাজ করে চলেছেন। করোনা প্রতিরোধ যুদ্ধে আড়াইহাজারবাসীর মনে আশার আলো জাগিয়েছেন তিনি।

ডাঃ সায়মা আফরোজ ইভা মৃত্যু ভয়কে তুচ্ছ জ্ঞান করে জীবন বাজী রেখে আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। জানা গেছে. ডা: সায়মা আফরোজ ইভা আড়াইহাজার হাসপাতালে যোগদানের পর থেকেই অল্পদিনের মধ্যে স্বাস্থ্যসেবায় এনেছেন আমূল পরিবর্তন । পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ডিজিটাল স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছেন সকলের মাঝে। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে তার ভূমিকা অসাধারণ। স্বাস্থ্য সেবার পাশাপাশি পিছিয়ে নেই মানবতার দিক দিয়ে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভিতরে গড়ে তুলেছেন মানবতার দেয়াল , অসহায় গরীব দুঃখী মানুষের মাঝে প্রতিদিনই বিতরণ করছেন খাদ্য সামগ্রী। নিজের কর্মকর্তা-কর্মচারীর কথা ও ভুলেননি তিনি, কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আসা যাওয়ার জন্য নিজস্ব তহবিল থেকে গাড়ির ব্যবস্থা করে দিয়েছেন । মাঠ পর্যায়ে কর্মচারীদের সুরক্ষার জন্য নিজস্ব তহবিল থেকে পিপিই, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স বিতরণ করেছেন, নিয়েছেন পরিবারের খোঁজ খবর। হাসপাতালের একাধিক ডাক্তার ও কর্মচারী জানান, ওনার কাছে নির্ভয়ে যেকোন সমস্যার কথা শেয়ার করা যায়। সমাধান ও করে দিচ্ছেন তাৎক্ষণিকভাবে।

স্বাস্থ্য সেবার পাশাপাশি তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে ও কথা বলেছেন। এই দূর্যোগের সুযোগে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়িয়ে পূর্ব নির্ধারিত মূল্যে বিক্রয়ের জন্য আহ্বান জানান। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।

সমাজের সামর্থবান ব্যক্তিবর্গের প্রতি আহ্বান জানান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আপনারা সামর্থ্য অনুযায়ী সমাজের হতদরিদ্রদের সাহায্যে এগিয়ে আসুন। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে জাতির এই ক্রান্তিকালে অসহায় মানুষের পাশে দাঁড়াই।

সচেতনভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও বাংলাদেশ সরকার ঘোষিত স্বাস্থ্য বিধি মেনে চলার মাধ্যমে মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা জয়ী হবো ইনশাআল্লাহ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.