জাহাঙ্গীর আলম সেলিম:
“মুজিব বর্ষের অঙ্গীকার,একটিও পরিবার না খেয়ে থাকবেনা আর” চলমান করোনা ভাইরাস সংক্রমণ রোধে স্বেচ্ছায় লকডাউনে যাওয়া ময়মনসিংহের গফরগাঁওয়ে অসহায়,কর্মহীন হয়ে পড়া শ্রমিক,রিকশা চালক, নিম্ন আয়ের দিনমজুর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেছেন স্থানীয় এমপি ফাহমী গোলন্দাজ বাবেল।
ফাহমী গোলন্দাজ বাবেল এমপি ধারাবাহিক ত্রান বিতরণের অংশ হিসেবে আজ বিকালে উপজেলাধীন রসুলপুর ইউনিয়নের রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খাদ্য সহায়তা বিতরণ করেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো চাউল, ডাল, লবন , আলু, তৈল ও পেয়াজ।
ফাহমী গোলন্দাজ বাবেল এমপি করোনা সংক্রমণের পর থেকেই প্রতিদিন রুটিন করে আজকের দিন পর্যন্ত উনার নিজ তহবিলের মাধ্যমে উপজেলা আওয়ামীলীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে উপজেলার প্রায় ৩০ হাজার অসহায় কর্মহীন পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন ।
ত্রান বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এসএম ইকবাল হোসেন সুমন,রসুলপুর ইউনিয়নের চেয়ারম্যান সহ আওয়ামিলীগের নেতৃবৃন্দ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
