এইমাত্র পাওয়া

নারায়ণগঞ্জে বিনামূল্যে করোনা পরীক্ষার ল্যাব চালু

মো জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:

আজ থেকে নারায়ণগঞ্জ হাইস্কুল ও সিদ্ধিরগঞ্জের এম ডব্লিউ স্কুল অ্যান্ড কলেজে বিনামূল্যে করোনাভাইরাস (কভিড-১৯) পরীক্ষার ল্যাব চালু করা হচ্ছে। সকাল ১০টা থেকে জেকেজে হেল্থ কেয়ার সেন্টার করোনার স্যাম্পল কালেকশন শুরু করবে। গতকাল রবিবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকের লাইভে এসে এ খবর জানান সাংসদ একেএম শামীম ওসমান। তিনি বলেন, সম্পূর্ণ বিনামূল্যে এই পরীক্ষা করা হবে।

তবে কেউ দুজন একসঙ্গে যাবেন না।

সামাজিক দূরত্ব বজায় রেখে একজন করে যাবেন। যারা মনে করেন অসুস্থ এবং করোনা পরীক্ষা করা প্রয়োজন, তারা সুশৃঙ্খলভাবে উল্লিখিত দুটি স্থানে বিনামূল্যে পরীক্ষাটি করাতে পারবেন। জেলা করোনা ফোকাল পার্সন ও সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জায়েদুল ইসলাম বলেন, সোমবার (আজ) থেকে নারায়ণগঞ্জের দুটি স্থানে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হবে।

এদিকে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের পরীক্ষা করতে ল্যাব স্থাপনের ফলে বেশি সংখ্যক মানুষ পরীক্ষা করার সুযোগ সৃষ্টি হবে এবং করোনা সনাক্ত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের সুচিকিৎসা দেয়া ও ব্যাপক সংক্রমণ কিছুটা রোধ করা সম্ভব হবে বলে মনে করছেন জেলার সচেতন মহল। সাথে সাথে সাংসদ একেএম শামীম ওসমান কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.