এইমাত্র পাওয়া

ভালুকায় পত্রিকার হকারদের মাঝে সহায়তা সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদকঃ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সময় সবচেয়ে বেশি বেগ পেতে হচ্ছে নিম্নবিত্ত পরিবারকে। পত্রিকার হকাররা পত্রিকা বিক্রি করে যে সামান্য আয়-রোজগার করে তা দিয়েই তাদের সংসার চালাতে হয়। ভালুকার পত্রিকার হকারদের প্রতি এতদিন কারো সুদৃষ্টি পড়েনি। তারা অনেক কষ্টে দিনাতিপাত করছিল।
তাদের কষ্ট কিছুটা লাগব করতে তাদের মাঝে ১৩ এপ্রিল (সোমবার) নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিতরণ করেছেন ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এসময় উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর পত্রিকার ভালুকা প্রতিনিধি জহিরুল ইসলাম জুয়েল, দৈনিক প্রথম আলো পত্রিকার ভালুকা প্রতিনিধি মাহমুদুল হাসান ফুরাত, পত্রিকা এজেন্ট শেরেবাংলা, হবিরবাড়ি ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান প্রমুখ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.