এইমাত্র পাওয়া

জেএসসি পরীক্ষার প্রস্তুতি -বাংলা

আজ তোমাদের জন্য বাংলা থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

পড়ে পাওয়া

১৮। ‘পড়ে পাওয়া’ গল্পটি পড়ে কোন ধরনের শিক্ষা লাভ করা যায়?

ক. সততা

খ. বিনোদন

গ. প্রেরণা

ঘ. ভ্রমণ

সঠিক উত্তর : ক. সততা

তৈলচিত্রের ভূত

১। নগেনকে ‘গর্দভ’ বলার কারণ কী?

ক. শিক্ষার অভাবের জন্য

খ. নির্বুদ্ধিতার জন্য

গ. অজ্ঞতার জন্য

ঘ. অজ্ঞানতার জন্য

সঠিক উত্তর : খ. নির্বুদ্ধিতার জন্য

২। দুহাতের আঙুল ধরে পরীক্ষা করার উদ্দেশ্য কী?

ক. রোগ নিরাময়

খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা

গ. অভিজ্ঞতা

ঘ. সাহসিকতা প্রদর্শন

সঠিক উত্তর : খ. রোগ নির্ণয়ের প্রচেষ্টা

৩। নগেন কোথায় পড়াশোনা করে?

ক. স্কুলে

খ. কলেজে

গ. মেডিকেল কলেজে

ঘ. বিশ্ববিদ্যালয়ে

সঠিক উত্তর : খ. কলেজে

৪। লাইব্রেরিটি কার আমলের?

ক. নগেনের দাদা মশায়ের

খ. নগেনের বাবার

গ. নগেনের মামার

ঘ. নগেনের প্রপিতামহের

সঠিক উত্তর : ক. নগেনের দাদা মশায়ের

৫। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেনি?

ক. ২৭ বছর

খ. ৩০ বছর

গ. ৩১ বছর

ঘ. ৩২ বছর

সঠিক উত্তর : গ. ৩১ বছর

৬। আলমারির ভেতর বেশির ভাগ কী দিয়ে ঠাসা?

ক. অদরকারি বাজে বই

খ. কাপড়চোপড়

গ. দরকারি বই

ঘ. মাসিক পত্র

সঠিক উত্তর : ক. অদরকারি বাজে বই

৭। দেয়ালে বড় বড় কয়টি তৈলচিত্র আছে?

ক. দুটি

খ. তিনটি

গ. চারটি

ঘ. পাঁচটি

সঠিক উত্তর : খ. তিনটি

৮। মটকা কী?

ক. রেশমের মোটা কাপড়

খ. পাটের মোটা কাপড়

গ. তুলার মোটা কাপড়

ঘ. রেশমের চিকন কাপড়

সঠিক উত্তর : ক. রেশমের মোটা কাপড়

৯। উদ্ভ্রান্ত শব্দের অর্থ কী?

ক. বিব্রত খ. দ্বিধা

গ. দ্বন্দ্ব ঘ. দিশেহারা

সঠিক উত্তর : ঘ. দিশেহারা

উদ্দীপকটি পড়ে ১০ নং প্রশ্নের উত্তর দাও।

রহিম সাহেবের বাসা থেকে কিছু গয়না চুরি হয়ে গেছে। অবশ্য কাজের মেয়েটিকে সন্দেহ করতে পারে না। কেননা, তার চরিত্র সম্পর্কে সবার জানা আছে।

১০। উদ্দীপকের মেয়েটির সঙ্গে নগেনের যে চারিত্র্যিক বৈশিষ্ট্যের মিল আছে-

ক. নম্রতা খ. সততা

গ. সাহসিকতা ঘ. ভীরুতা

সঠিক উত্তর : খ. সততা

১১। দিনের বেলা তৈলচিত্র নিস্তেজ হয়ে থাকে কেন?

ক. দিনে ভূত থাকে না

খ. দিনে বিদু্যৎ থাকে না

গ. দিনে মেইন সুইচ অফ থাকে

ঘ. দিনে রুপার ফ্রেমে বিদু্যৎ প্রবাহিত হয় না

সঠিক উত্তর : গ. দিনে মেইন সুইচ অফ থাকে

১২। মামার শরীরে অশরীরী আত্মার প্রবেশ ঘটেছে, নগেনের এমন ধারণার কারণ তার-

র. কুসংস্কারাচ্ছন্ন মন

রর. অজ্ঞানতা

ররর. বিজ্ঞানভিত্তিক জ্ঞানের অভাব

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ. র ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর : খ. র ও ররর


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.