নিউজ ডেস্ক।।
মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে সরকারিকরণ ঘোষণার দাবীতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে অবস্থান কর্মসূচী। আজ সোমবার সকাল ১০ টা থেকে বাংলাদেশ শিক্ষক সমিতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান লিয়াঁজো ফোরামের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক নেতৃবৃন্দ যোগদান করেছেন।
মুজিব বর্ষে সরকারিকরণ ঘোষণা দাবিতে প্রেসক্লাবের সামনে চলছে অবস্থান কর্মসূচী
উক্ত অবস্থান কর্মসূচীতে সভাপতিত্ব করছেন- বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ লিয়াঁজো ফোরামের মুখপাত্র মো. নজরুল ইসলাম রনি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন- বাংলাদেশ শিক্ষক সমিতির প্রধান উপদেষ্টা মো. সাঈদুল হোসেন সাহেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন- বাশিসের কেন্দ্রীয় মহাসচিব মো. মেজবাহুল ইসলাম প্রিন্স।

তারা বলেন, শিক্ষক সমাজের বেতন বৈষম্য দূরীকরণে মুজিববর্ষেই এমপিওভুক্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান একসাথে জাতীয়করণ ঘোষণা করা না হলে শিক্ষাপ্রতিষ্ঠানে অবিরাম ধর্মঘটসহ বৃহত্তর আন্দোলন কর্মসূচী ঘোষণা করা হবে ।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
