এইমাত্র পাওয়া

করোনা ভাইরাস মোকাবেলায় নারায়ণগঞ্জে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল

মোঃ জিয়াউর রহমান, জেলা প্রতিনিধি :

নারায়ণগঞ্জে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে জেলা মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি করা হয়েছে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিনকে এবং এর সদস্য সচিব করা হয়েছে জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদকে।

এদিকে নারায়ণগঞ্জে কোয়ারেন্টাইনের জন্য প্রতিটি সরকারি জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালে পাঁচ শয্যা বিশিষ্ট কক্ষ প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও করোনা আক্রান্ত কিংবা সন্দেহজনক ব্যক্তিদের চিকিৎসা প্রদানে শহরের পুরাতন কোর্ট এলাকায় নির্মিত জুডিসিয়াল ভবনে পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহম্মেদ নারায়ণগঞ্জ টুডে’কে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে আন্তঃমন্ত্রণালয়ের সিদ্ধান্তক্রমে জেলা মাল্টিসেক্টরাল কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতি জেলা প্রশাসককে আর সদস্য সচিব আমি। কোয়ারেন্টাইনের জন্য প্রতিটি সরকারি প্রতিটি সরকারি হাসপাতালে পাঁচ শয্যা বিশিষ্ট প্রস্তুত করার পাশাপাশি পুরাতন কোর্ট ভবনে পঞ্চাশ শয্যা বিশিষ্টি হাসপাতাল প্রস্তুত করা হয়েছে। এখান থেকে সন্দেভাজনদের রেখে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। তবে, নতুন করে কোনো ধরণের সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

ডা. ইমতিয়াজ আরও বলেন, ইতোমধ্যে নারায়ণগঞ্জের যে দুজন করোনা অক্রান্ত হাসপাতালে ভর্তি রয়েছেন, তারা এখন ভালো আছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। তবে, সাবধানতা অবলম্বন করতে হবে। এর কোনো বিকল্প নেই।

করোনা নিয়ে আতঙ্কতি না হয়ে, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিয়ে নারায়ণগঞ্জবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, হ্যান্ডশেক করা থেকে বিরত থাকতে হবে। যত্রতত্র উন্মুক্তভাবে হাঁচি, কাঁশি দেওয়া যাবে না। হাঁচি কাঁশি দেওয়ার সময় টিস্যু, রুমাল, কাপড় চেপে ধরে দিতে হবে। এবং হাঁচি কাঁশি দেওয়া টিস্যু, রুমাল নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। এবং যত বেশি সম্ভব সাবান দিয়ে হাত, মুখ ভালো করে ধুয়ে নিতে হবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.