এইমাত্র পাওয়া

মুজিববর্ষ উদযাপনে ফোরামের প্রস্তুতি সভা

দেলাওয়ার হোসেন আজিজী:

মুজিববর্ষ উদযাপনে ফোরামের প্রস্তুতি সভাঃ মুজিববর্ষ উপলক্ষ্যে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে, মাননীয় প্রধানমন্ত্রীকে প্রধান অতিথি করে জাতীয় শিক্ষক সমাবেশ সফল করার লক্ষ্যে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারি ফোরামের সর্বোচ্চ নীতিনির্ধারণী উইং কার্য্যনির্বাহী কমিটির এক গুরুত্বপূর্ণ মিটিং আজ সংগঠনের অস্থায়ী কার্যালয় কুর্মিটোলা স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

সভায় মুজিববর্ষকে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্যমে উদযাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা ভাইরাসের ব্যাপারে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণকে সতর্ক করার ব্যাপারে প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত গৃহীত হয়। অতিরিক্ত ৪% কর্তনের বিরুদ্ধে দায়ের করা রীটের সবর্শেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

প্রস্তুতি সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি সাইদুল হাসান সেলিম, সহসভাপতি হারুনুর রশিদ হাওলাদার, যুগ্ম মহাসচিব আব্দুল জব্বার, উপাধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী, আতিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এনামুল ইসলাম মাসুদ, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম ও প্রচার সম্পাদক মতিউর রহমান দুলালসহ অন্যান্য নেতৃবৃন্দ।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.