স্পোর্টস ডেস্ক :
বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে প্রায় দেড় বছর পর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফিরছে ওয়ানডে। এ মাঠে এটি দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। সর্বশেষ ২০১৮ সালের ডিসেম্বরে এ মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ খেলে বাংলাদেশ। সেটি ছিল এ মাঠের প্রথম অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচ। সে ম্যাচে ৮ উইকেটের সহজ জয় পায় বাংলাদেশ। আর প্রায় ৭ মাস পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নামছেন মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ বিশ্বকাপে খেলেছেন এ ক্রিকেটার।
আজ রঙিণ পোষাকে সাত মাস পর জিম্বাবুইয়ান অধিনায়ক চামু চিবাবার সঙ্গে টস করতে নামেন মাশরাফি। নেমেই টসে জিতেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মাশরাফি।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মো. মিঠুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, মোহাম্মদ সাইফ উদ্দিন, মেহেদি হাসান মিরাজ এবং মোস্তাফিজুর রহমান।
Discover more from শিক্ষাবার্তা ডট কম
Subscribe to get the latest posts sent to your email.
শিক্ষাবার্তা ডট কম অনলাইন নিউজ পোর্টাল
