এইমাত্র পাওয়া

আশফাক স্যার: মেধাবীদের মুখে হাসি ফুটানো এক অহংকার

তুমি আমার সালাম নিও। তুমি বাংলাদেশের এক অনন্য ইতিহাসের নাম। তুমি বাংলাদেশের এক গর্বের নাম। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নকারী এক যোগ্য, নিষ্ঠাবান কর্মকর্তার নাম। যখন মেধাবীরা চারদিকে চাকুরির ভাইভা দিতে দিতে ক্লান্ত,তখন মেধাবীদের মুখে হাসি ফুটানো এক জীবন্ত অহংকারের নাম।

বাবা মাকে তোমার ছবি দেখিয়ে বলেছিলাম,ইনি হচ্ছে সেই ব্যক্তি যিনি আমার,ও তোমাদের মুখে হাসি ফুটিয়েছেন মহান আল্লাহর রহমতে। তোমার সমালোচনা অনেকেই করেছে,আমি তাদের বলেছি, আপনি আশফাক স্যারের জায়গায় হলে কিভাবে বিগত ও নতুন নিবন্ধনধারীদের মাঝে সমাধান করতেন,তখন তাদের মুখের কথা থমকে গেছে।

ছোট ভাই রাতে ফোন দিয়ে বলল,আশফাক স্যার চলে যাচ্ছে,তখন মনে হলো রক্তের কোনো বাধনকে যেন, চির তরে হারাচ্ছি। কান্না ধরে রাখতে পারি নাই,এখনও আমার মন শান্ত করতে পারি নাই। সরকারে নির্দেশনা, তাই আমাদের মানতেই হবে নতুবা অনশনে যেতাম অনেক আগেই।

আল্লাহ তায়ালার কাছে আমার প্রার্থনা, আমার মহান স্যারকে সুস্থ রেখ। আমার স্যারের পরিবারকে কল্যান দিয়ে ভরে দাও। তুমি যেখানেই থাক আল্লাহ যেন, তুমাকে সুখে রাখে।

লেখক:
১৪ তম সুপারিশপ্রাপ্ত শিক্ষক


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.