‘তরুণরা ঘুম থেকে দেরি করে উঠায় কেন্দ্রে উপস্থিতি কম’

অনলাইন ডেস্ক :

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম বলেছেন, তরুণ প্রজন্ম দেরি করে ঘুম থেকে ওঠায় কেন্দ্রে ভোটার উপস্থিতি কম। তবে বেলা বাড়লে তরুণ প্রজন্ম ঘুম থেকে উঠলে ভোটার উপস্থিতি বাড়বে। শনিবার বেলা পৌনে ১১টায় রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টরের আইএএস স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

তিনি আরো বলেন, আমরা ১৩টি কেন্দ্রে অনিয়মের মৌখিক অভিযোগ পেয়েছি। মৌখিক অভিযোগ পেয়েই ওইসব কেন্দ্রে বিজিবিসহ অতিরিক্ত ফোর্স মোতায়েন করে সমস্যা সমাধান করা হয়েছে। এখন সব কেন্দ্র স্বাভাবিক।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.