এইমাত্র পাওয়া

শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা রাখা নিয়ে মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক।। 

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শুরুর ঠিক আগের দিন শনিবার (২৩ মে) দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, এ নিয়ে বৃহস্পতিবার (২১ মে) দিনভর চলে অনিশ্চয়তা ও টানাপোড়েন। অবশেষে বিকেলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ-সংক্রান্ত চূড়ান্ত আদেশ জারি করা হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাধারণ প্রশাসন বিভাগের সহকারী পরিচালক মো. সাজ্জাদ হোসেনের সই করা আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার প্রজ্ঞাপন এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্মারকের আলোকে ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে এর আগে ২৩ মে শনিবার এবং ২৪ মে রোববার অফিস খোলা থাকবে।

এই নির্দেশনার আলোকে সংশ্লিষ্টরা জানান, যেহেতু শনিবার অফিস কার্যদিবস হিসেবে ধরা হয়েছে, তাই ওই দিন প্রাথমিক বিদ্যালয়গুলোও খোলা থাকবে এবং স্বাভাবিক নিয়মে ক্লাস চলবে।


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.