এইমাত্র পাওয়া

শিক্ষক নেতা আব্দুর রাজ্জাক স্যারের মৃত্যুতে এমপি সেলিম ভূঁইয়ার গভীর শোক

নিজস্ব প্রতিবেদক।।

বাংলাদেশ শিক্ষক সমিতির সভাপতি ও প্রখ্যাত শিক্ষকনেতা কাজী আব্দুর রাজ্জাক (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বলে জানা গেছে। মৃত্যুকালে তিনি তিন কন্যা ও অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দেশের শিক্ষা আন্দোলন ও শিক্ষক সমাজের অধিকার প্রতিষ্ঠায় কাজী আব্দুর রাজ্জাকের অবদান স্মরণীয় হয়ে থাকবে। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষক সমাজের দাবি-দাওয়া আদায়ে অগ্রণী ভূমিকা পালন করেন এবং সততা, নিষ্ঠা ও আদর্শিক নেতৃত্বের জন্য সর্বমহলে শ্রদ্ধাভাজন ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান, কুমিল্লা-২ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। এক শোকবার্তায় তিনি বলেন, “কাজী আব্দুর রাজ্জাক ছিলেন শিক্ষক সমাজের এক উজ্জ্বল নক্ষত্র। তাঁর মৃত্যুতে জাতি একজন নিবেদিতপ্রাণ অভিভাবককে হারাল।”

এছাড়াও শোক প্রকাশ করেছেন সংগঠনটির মহাসচিব মোঃ জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এ এইচ এম সায়েদুজ্জামান, নেতা হাওলাদার আবুল কালাম আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শিক্ষক সমাজসহ বিভিন্ন মহলে তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সংশ্লিষ্টরা জানান, তাঁর আদর্শ ও কর্মপ্রয়াস ভবিষ্যত প্রজন্মকে পথ দেখাবে।

শিক্ষাবার্তা /এ/ ০১ /০৫/২০২৬

দেশ বিদেশের শিক্ষা, পড়ালেখা, ক্যারিয়ার সম্পর্কিত সর্বশেষ সংবাদ শিরোনাম, ছবি, ভিডিও প্রতিবেদন সবার আগে দেখতে চোখ রাখুন শিক্ষাবার্তায়


Discover more from শিক্ষাবার্তা ডট কম

Subscribe to get the latest posts sent to your email.